ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 8:36 PM

সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

সরাসরি ২০২৮ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সালের আসরে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসির প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সংস্থাটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো পরবর্তী আসরের জন্যও সরাসরি জায়গা নিশ্চিত করেছে। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে এই দলগুলোকে আর বাছাইপর্ব খেলতে হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) নামিবিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে সুপার এইটের লাইনআপ পূর্ণ করে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে শেষ আটে উঠেছে তারা। গ্রুপ ‘বি’ থেকে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দ্বিতীয় পর্বে যাচ্ছে।

২০২৮ সালের আসরের যৌথ আয়োজক হওয়ায় আগেই স্বাগতিক হিসেবে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে টুর্নামেন্টের বাছাই নীতিমালা অনুযায়ী, সুপার এইটে ওঠা সব দলই ২০২৮ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলে নিউজিল্যান্ড স্বাগতিক হওয়ার পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতেও জায়গা নিশ্চিত করেছে।

সব মিলিয়ে ১২টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

এই তালিকা পূর্ণ হবে আগামী ৯ মার্চ (ফাইনালের পরদিন) প্রকাশিত আইসিসির র‍্যাঙ্কিং অনুযায়ী। বর্তমান অবস্থান অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড সেই তিনটি স্থান দখল করতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগে বাংলাদেশসহ বাকি দুই দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। এর ফলে র‌্যাংকিংয়ে পরিবর্তনের সম্ভাবনাও নেই বললেই চলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status