|
জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে তারেক রহমান তাঁর দলের অভাবনীয় সাফল্যের নেপথ্যের কারণ ব্যাখ্যা করেন। খালেদ মুহিউদ্দিনের প্রশ্ন ছিল যে, ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাওয়ার পেছনে কোনো প্রকার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ কাজ করেছে কি না। এর উত্তরে তারেক রহমান বলেন যে, জনগণকে নিজেদের পক্ষে আনা বা কনভিন্স করাই ছিল তাঁদের দলের আসল ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’। তিনি ব্যাখ্যা করেন যে, বিএনপি নেতারা বারবার জনগণের কাছে গিয়েছেন এবং তাঁদের সমস্যার কথা শুনেছেন। জনগণকে সঠিক পথে পরিচালিত করতে পারা এবং তাঁদের সমর্থন আদায় করতে পারাই বিএনপির সফলতার মূল চাবিকাঠি বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনের শুরুতে তারেক রহমান প্রথমে ইংরেজিতে ও পরে বাংলায় বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দলকে তিনি অভিনন্দন জানান। একইসঙ্গে একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
