|
স্বচ্ছ ও জনমুখী রাজনীতির মডেল হবে কুমিল্লা-৯ : আবুল কালাম
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বচ্ছ ও জনমুখী রাজনীতির মডেল হবে কুমিল্লা-৯ : আবুল কালাম গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, মনোহরগঞ্জ–লাকসামের জনগণ সবসময় গণতন্ত্র, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। মানুষ পরিবর্তন চায় সুশাসন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার চায়। সেই প্রত্যাশা পূরণে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, বলেন তিনি। আবুল কালাম প্রতিশ্রুতি দেন, কুমিল্লা–৯ আসনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী রাজনীতির একটি মডেল আসনে পরিণত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তাঁর মতে, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হলে আস্থা আরও দৃঢ় হবে। তিনি বলেন, তাঁর মূল লক্ষ্য কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের বাস্তব উন্নয়ন নিশ্চিত করা। দলমত নির্বিশেষে সকল নাগরিকের প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আবুল কালাম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কেউ যেন উস্কানিতে পা না দেন এবং এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও সম্মান জানিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ এখন সময় একসঙ্গে কাজ করার। শেষে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করে বলেন, কুমিল্লা–৯ হবে স্বচ্ছ ও জনমুখী রাজনীতির একটি মডেল আসন এটাই তাঁর অঙ্গীকার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
