ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ভোটগ্রহণে অনিয়মের কোনো সুযোগ নেই ৮৪টি কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতায়: ইউএনও আলী সুজা
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Thursday, 5 February, 2026, 2:55 PM

ভোটগ্রহণে অনিয়মের কোনো সুযোগ নেই ৮৪টি কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতায়: ইউএনও আলী সুজা

ভোটগ্রহণে অনিয়মের কোনো সুযোগ নেই ৮৪টি কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার আওতায়: ইউএনও আলী সুজা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর উপজেলায় ভোটগ্রহণে কোনো ধরনের অনিয়ম ও কারচুপির সুযোগ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা। তিনি বলেন, উপজেলার ৮৪টি ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং নির্বাচন চলাকালে সেনাবাহিনীসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনও আলী সুজা আরও বলেন, “ভোটকেন্দ্রে দায়িত্বরত পোলিং অফিসার, এজেন্ট, প্রিজাইডিং অফিসার কিংবা সংশ্লিষ্ট কেউ যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়ে, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাকি রকি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার মোঃ জহির উদ্দিন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল হাসান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা রহমতুল্লাহ বারি, সমবায় কর্মকর্তা রিয়াদ খান, বন কর্মকর্তা হুমায়ুন কবির, পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, সদস্য আহাদ সুমনসহ স্থানীয় সাংবাদিকরা।

সভাপতির বক্তব্যে ইউএনও আলী সুজা বলেন, “অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করে জনগণকে ভয় ও শঙ্কামুক্ত ভোটাধিকার প্রয়োগের পরিবেশ উপহার দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য।” তিনি এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উজিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২০ হাজার ১৮৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্র রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status