ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম গঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 February, 2026, 2:14 PM

ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম গঠিত

ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম গঠিত

ঢাকায় বসবাসকারী দাউদকান্দি উপজেলার বিশিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে “ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ঢাকাস্থ দাউদকান্দির বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. নুরুল আমিন।

সভায় দাউদকান্দির কৃতি সন্তান হিসেবে বিশিষ্ট ব্যাংকার, সাবেক সচিব, সাবেক জেলা জজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রবাসী, চিকিৎসক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় দাউদকান্দির সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঢাকায় বসবাসরত দাউদকান্দির বিশিষ্টজনদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় প্রস্তাবিত একাধিক নামের মধ্য থেকে সবার সম্মতিক্রমে সংগঠনটির নাম রাখা হয় “ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম”।

সংগঠন পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল ছাত্র সংসদের সাবেক সভাপতি (১৯৭৮–৭৯) ও বিশিষ্ট ব্যাংকার ওমর ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নুরুল আমিনকে সদস্য সচিব করে মোট ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক জেলা জজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর, পিডিবির সাবেক ভারপ্রাপ্ত সচিব গোলাম রাব্বানী, ড. এ কে এম শাহাদাত হোসেন, প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, ভিপি মাহবুবুল হক সরকার, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দাউদকান্দির উন্নয়নের রূপকার সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর সমর্থনে এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনায় সক্রিয়ভাবে কাজ করার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে দাউদকান্দির বিভিন্ন এলাকায় নিয়মিত নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনটির নেতৃবৃন্দ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status