ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: জাহাঙ্গীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 February, 2026, 2:21 PM

জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: জাহাঙ্গীর

জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: জাহাঙ্গীর

দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা ১৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। 

৫ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) তুরাগ থানার কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসএম জাহাঙ্গীর এই কড়া হুশিয়ার উচ্চারণ করেন। 

ভোটকেন্দ্র থেকে ফলাফল নিশ্চিত করে তবেই নেতা কর্মীদের ভোটকেন্দ্র ত্যাগ করার জন্য আহ্বান জানান এসএম জাহাঙ্গীর। তিনি বলেন, তুরাগ থানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিন ওয়ার্ডের মানুষ আজ ঐক্যবদ্ধ। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন ঐক্যবদ্ধভাবে  ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

‎১৭ বছরে অন্যায় অবিচারের শিকার হওয়া মানুষগুলো আগামী ১২ ই ধানের শীষ কে বিজয়ী করার মাধ্যমে সেইসব অন্যায় অবিচারের জবাব দেওয়া হবে।

‎প্রতিটি কর্মীর শ্রম ও ঘামের মূল্য দেওয়ার ঘোষণা বিয়ে তিনি বলেন, ১৩ ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে ১৭ বছর ধরে ত্যাগ স্বীকার করা প্রতিটি নেতাকর্মীর পরিশ্রমের মূল্যায়ন করা হবে। জুলাই আগস্ট এর নিহত শহীদদের আত্মার স্মরণে ১২ই ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

‎অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেহেস্তের টিকিটের প্রলোভনে কোন ভোটার যেন অপশক্তির পাতা ফাঁদে যেন পা না দেয় সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

‎ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান উল্লেখ করে তিনি বলেন, অতীতের মত ইসলামিক ভাবধারায় উজ্জীবিত হয়ে ন্যায়ভিত্তিক  সমাজ গঠনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি ঘোষণা দেন।

‎স্থানীয় গ্যাস-বিদ্যুৎ-মাদক সংকটের সমাধান করে কিশোর গ্যাংকে প্রতিহত করার ঘোষণা দেন এসএম জাহাঙ্গীর। 

‎নিজেরা অন্যায় না করার প্রতিশ্রুতি দিয়ে,  কাউকে অন্যায় করতে দেখলে সেটা প্রতিহত করার ঘোষণা দেন এসএম জাহাঙ্গীর। নিরপরাধ কোন মানুষ যেন অন্যায় ভাবে হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ১২ ই ফেব্রুয়ারি স্থানীয় সকল জনগণের প্রতি ধানের শীষ কে বিজয়ী করার অনুরোধ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status