ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 5 February, 2026, 1:14 PM

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি আসনে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ (রেড মার্ক) ভোটকেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খাগড়াছড়ি আসনের মোট ভোটকেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, সীমান্তবর্তী এলাকার কিছু কেন্দ্রে বহিরাগত অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল ও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ভোটারদের নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছে।

এ অবস্থায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন, দুর্গম এলাকায় মোবাইল পেট্রোলিং জোরদার, ভোটের আগেই কেন্দ্রভিত্তিক সমন্বিত নিরাপত্তা বলয় গঠন,
গুজব ও অপপ্রচার রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো ধরনের সহিংসতা বা অনিয়মের ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় প্রশাসন এড়াতে পারবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঞা, ইনসানিয়াত বিপ্লবের আপেল প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী দিনময় রোয়াজা এবং জাতীয় পার্টির নাঙল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা।

সংবাদ সম্মেলন শেষে আয়োজকরা লিখিত বক্তব্য ও স্বাক্ষরিত স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status