|
দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প
এইচ.কে রফিক উদ্দিন
|
![]() দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প সফরকালে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিট, রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত পপুলেশন মুভমেন্ট অপারেশন (PMO) এবং মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (MRRO)-এর আওতায় চলমান মানবিক কার্যক্রম পরিদর্শন করবেন। এই সফরের অংশ হিসেবে চেয়ারম্যান কক্সবাজার ইউনিটের স্বেচ্ছাসেবক ও কমিটি সদস্যদের পাশাপাশি PMO ও MRRO-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে পৌঁছালে স্থানীয় রেড ক্রিসেন্ট ইয়ুথ স্বেচ্ছাসেবক এবং কক্সবাজার ইউনিট, PMO ও MRRO-এর কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় চেয়ারম্যানকে স্বাগত জানান। ![]() দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়। এই মানবিক সংকটে সাড়া দিতে Bangladesh Red Crescent Society, International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) এবং বিভিন্ন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট পার্টনার সোসাইটির সহযোগিতায় PMO কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি, ১৯৯২ সাল থেকে পরিচালিত MRRO কার্যক্রম বর্তমানে UNHCR in Bangladesh-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
