|
গুইমারায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আরোহী গুরুতর আহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() গুইমারায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আরোহী গুরুতর আহত স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় গুইমারা থানাধীন ১নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি স্কুল সংলগ্ন চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৮৩) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কুবেনজয় ত্রিপুরা (২৮), পিতা—কৃপাচার্য ত্রিপুরা, সাং—পঙ্খীমুড়া, ২নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউনিয়ন, থানা—গুইমারা, জেলা—খাগড়াছড়ি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী হলেন ত্রিপুরা (১৯), পিতা—মনোহরি ত্রিপুরা, মাতা—উর্তি ত্রিপুরা, সাং—ভাইবোনছড়া, ১৭নং বাড়ি, থানা—খাগড়াছড়ি সদর গুরুতর আহত হন। ![]() গুইমারায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আরোহী গুরুতর আহত দুর্ঘটনার পর পুলিশ শান্তি পরিবহন বাস ও ক্ষতিগ্রস্ত কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি: চট্ট মেট্রো-ল-২০-৫০১৭) উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
