|
২০ বছর পর বরিশালে তারেক রহমান, বেলস পার্ক মাঠে বিএনপির জনসভা শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২০ বছর পর বরিশালে তারেক রহমান, বেলস পার্ক মাঠে বিএনপির জনসভা শুরু জনসভায় যোগ দিতে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তিনি। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই সভাস্থলে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জনসভায় তারেক রহমান দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি ও শরিক দলগুলোর প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। দলীয় চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশের একদিন আগেই বরিশাল নগরীতে এসে পৌঁছান। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে এই জনসভায় অংশ নিচ্ছেন। স্বাভাবিকভাবে জনসমাগমের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়, এর জন্য প্রযুক্তির সহায়তা নিতে হবে।’ নিরাপত্তা বিষয়ে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, ‘তারেক রহমানের আগমন উপলক্ষে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে এবং অন্যান্য প্রার্থীদের প্রচারণার নিরাপত্তায়ও পুলিশ কাজ করছে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
