|
বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা করার জন্য: এস এম জাহাঙ্গীর
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা করার জন্য: এস এম জাহাঙ্গীর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার শুরুতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় এস এম জাহাঙ্গীর বলেন, “১৯৯১ সালে ঢাকা-১৮ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমপি থাকাকালে এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পরবর্তীতে বিএনপির অন্যান্য প্রার্থীর সময়েও উন্নয়নের ধারাবাহিকতা ছিল। কিন্তু এরপর যারা ক্ষমতায় এসেছে, তারা এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। আগামীতে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাল্লাহ ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষের কল্যাণেই কাজ করেছে। এই দলের রাজনীতির মূল লক্ষ্যই হলো জনগণের উপকার করা।” নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। প্রচারণার অংশ হিসেবে এস এম জাহাঙ্গীর এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চান। তিনি মা-বোনদের সঙ্গে কথা বলেন, চায়ের দোকান, বাজার, ফুটপাত ও মুদি দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
