|
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি গত ডিসেম্বর ২০২৫ সালে ফিফা ২০২৬ বিশ্বকাপ ড্রতে ট্রাম্পকে এই শান্তি পুরস্কার দিয়ে সম্মান করেছে। এ সিদ্ধান্তের পর অনেক ক্রিকেট-ফুটবল দর্শক ও বিশ্লেষক তা নিয়েই প্রশ্ন তুলেছেন। একই সময়ে কিছু দেশ ও সমর্থকরা ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল ট্রাম্প প্রশাসনের নীতি ও কর্মকাণ্ডের কারণে। ইনফান্তিনো এই বয়কটের কোনো সমর্থন করেননি। তিনি বলেন, ‘যেখানে কখনো ব্যবসা বয়কটের ডাক ছিল না, সেখানে কেন ফুটবলকে বয়কট করা হবে?’ তিনি আরও বলেন, ‘বিশ্ব একটি বিভক্ত জায়গা, সেখানে ফুটবল মাধ্যম হয়ে মানুষকে মিলিয়ে দেয়।’ ইনফান্তিনো আরও বলেছেন, রাশিয়াকে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরিয়ে আনার বিষয়টি ‘দেখা হবে’। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে নিষিদ্ধ ছিল, কিন্তু তিনি মনে করেন বয়কট ও নিষেধাজ্ঞা ঘৃণা ও হতাশা সৃষ্টি করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
