ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে পাওনা টাকা'র বিরোধে নারী ব্যবসায়ী খুন, প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 February, 2026, 12:50 PM

গাজীপুরে পাওনা টাকা'র বিরোধে নারী ব্যবসায়ী খুন, প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুরে পাওনা টাকা'র বিরোধে নারী ব্যবসায়ী খুন, প্রধান অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানার দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে নারী ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির নাম আশিক ইসলাম স্বপন (২৭), যিনি গাছা থানা ছাত্রদলের ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে আশিক ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। গাছা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রানী বেগম (৪৫) দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় সুদের ভিত্তিতে অর্থ লেনদেন করতেন।

এ সংক্রান্ত পাওনা টাকা নিয়ে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দুলাল মার্কেটে কথা-কাটাকাটির একপর্যায়ে আশিক ইসলাম স্বপন ধারালো ছুরি দিয়ে রানীর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয় (২২)কেও ছুরিকাঘাত চেষ্টা করা হয়।

গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রানী মারা যান। আহত হৃদয় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন,
“ছাত্রদল কোনো অপরাধী কর্মকাণ্ডকে সমর্থন করে না। আশিক যদি এই ঘটনায় জড়িত থাকে, তাহলে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে বর্তমানে সংগঠনের কোনো দায়িত্বে নেই।”

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status