ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সেনবাগে দুবৃত্তের আগুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাঁই
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:47 AM

সেনবাগে দুবৃত্তের আগুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাঁই

সেনবাগে দুবৃত্তের আগুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাঁই

নোয়াখালীর সেনবাগের বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজ্ঞাত দুবৃত্তের দেওয়া আগুনে বিদ্যালয়ের দুতলা ভবনের একটি শ্রেনী কক্ষ ও কক্ষে থাকা চেয়ার,টেবিল,ব্যাঞ্চ ও বৈদ্যুকি পাখা পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩  থেকে ৪লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী বিদ্যালয়ের প্রথান শিক্ষক সামছু উদ্দিনের। 

ওই অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় দিকে বিজবাগ ইউপির বক্সীরহাট বাজার সংলগ্ন বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।খবর পেয়ে ফায়ার সাভিসের লোকজন ঘটাস্থলে পৌছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দিন রবিবার রাত সোয়া ৮টার সময় জানান, তিনি খবর পান বিদ্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছেন ও ফায়ার সাভিসকে খবর দেন। এসময় বাজারে থাকা স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

কিন্তু ততক্ষণে আগুনে বিদ্যালয়ের একটি কক্ষ ও কক্ষে থাকা একটি চেয়ার,একটি টেবিল,১২ জোড়া হাই-লো ব্যাঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা পুড়ে ছাঁই হয়ে গেছে। এসময় আগুনে তাপে দুইতলা ভবনের পলেস্তারা খড়ে পড়ে যাচ্ছে। এছাড়াও আগুনের অতিরিক্ত তাপে ভবটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে।

যোগাযোগ করলে সেনবাগ ফায়ার সাভিসের ফায়ার ম্যান রিয়াদ মাহমুদ আগুনের ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কিন্তু ততক্ষনে স্কুল ভবনের একটি কক্ষ পুড়ে ছাঁই হয়ে যায়।

যোগাযোগ করলে সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাকে অবহিত  করেছে।

যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,আগুনের বিষয়টি তদন্ত  চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status