ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সাতলায় বিএনপির প্রার্থী: এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:16 AM

সাতলায় বিএনপির প্রার্থী: এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাতলায় বিএনপির প্রার্থী: এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সাতলা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪টায় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত খন্দকারের উদ্যোগে এবং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ ছারোয়ার সরদারের আয়োজনে এ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

এ সময় ৯নং ওয়ার্ডের সি এন বি সড়কের বাইনের দিঘির পাড়, পটিবাড়ি, বিনয়ের বাজার, মুড়িবাড়ি, নিপুল মার্কেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিফলেট পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক গণেশ কীর্ত্তনিয়া, কবির সরদার, মিটুল সরদার, শুরেশ বালা, দেলোয়ার সরদারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বিকল্প নেই। জনগণ এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে।”

পরে সন্ধ্যায় বাইনের দিঘির পাড় এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতলা ইউনিয়নের সাধারণ মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status