|
ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে গণভোটে ‘হ্যাঁ’ চাই- সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণা সভায় আসিফ মাহমুদ
মো. সোহান সেখ, সিরাজগঞ্জ
|
![]() ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে গণভোটে ‘হ্যাঁ’ চাই- সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণা সভায় আসিফ মাহমুদ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে ‘গুপ্ত গুপ্ত’ বলে রাজনৈতিকভাবে প্রতিউত্তর দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী সরকারব্যবস্থার অবসান ঘটাতে হলে এবং দুইবারের বেশি যেন কোনো ব্যক্তি সরকারপ্রধান হতে না পারে এই নীতিকে প্রতিষ্ঠা করতে হলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা। এ সময় তিনি শাহজাদপুর আসনে এনসিপির ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে শাপলা কলি মার্কা বিজয়ী করার আহ্বান জানান। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়ে বলেন, এস এম সাইফ মোস্তাফিজ নির্বাচিত হলে শাহজাদপুরের দীর্ঘদিনের অবহেলিত শিল্পখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভায় এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
