ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 1 February, 2026, 12:25 PM

উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা নির্ধারণের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলপথ অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ওই রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জয়দেবপুর–শিমুলতলী রুটের মাঝির খোলা এলাকায় রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে।

আন্দোলনকারীরা জানান, সম্প্রতি উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে, যা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক। এর প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছেন।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। পরে রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে তারা মহাসড়ক ছেড়ে দেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেলে রেললাইন অবরোধ করা হয়।

ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি কোনো কার্যকর সমাধান নয়। বিতর্কিত কমিটি বাতিল না হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। তারা দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বণিক জানান, বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা সরে গেলে সন্ধ্যার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status