|
নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে : মুনসুর আলী একাডেমি'র ক্রীড়া অনুষ্ঠানে আলাউদ্দিন চৌধুরী
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে : মুনসুর আলী একাডেমি'র ক্রীড়া অনুষ্ঠানে আলাউদ্দিন চৌধুরী তিনি বলেন, “আমরা ১৭ বছর নির্বাচনে অংশ নিতে পারিনি, ভোট দিতে পারিনি। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয়নি, আর খালেদা জিয়ার ওপর করা হয়েছে চরম অবিচার।” তিনি আরও বলেন, “এই দীর্ঘ সময়ের অবিচার ও নির্যাতনের জবাব দেওয়ার সুযোগ এসেছে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। আমরা সবাই বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।” শনিবার (৩১ জানুয়ারি) গাজীপুর মহানগরের বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দপাড়া এলাকায় অবস্থিত একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ভোটের মাধ্যমে দেশ গড়ার সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারাই সিদ্ধান্ত নেবেন—দেশ সঠিক পথে চলবে, নাকি চলবে না।” ![]() নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে : মুনসুর আলী একাডেমি'র ক্রীড়া অনুষ্ঠানে আলাউদ্দিন চৌধুরী এর আগে দিনব্যাপী হাজী মুনসুর আলী সরকার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, দীর্ঘ লাফ, মোরগের লড়াই, চেয়ার সিটিং (ভাগ্যবতী সিংহাসন), যেমন খুশি তেমন সাজো, অভিভাবকদের বিষের বালিশ ও পাতিল ভাঙাসহ নানা ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠান সভাপতি এম. এ. হালিম সরকারের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও আইন বিচার ও মানবাধিকার সংগঠনের সভাপতি আ. কাইয়ুম সরকারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এ. এইচ. সিরাজুল হক। ![]() নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে : মুনসুর আলী একাডেমি'র ক্রীড়া অনুষ্ঠানে আলাউদ্দিন চৌধুরী এছারা আমান্তা প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক রমজান হোসেন, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, এবং ব্যবসায়ী আল আমিন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী অভিভাবকরাও এতে অংশীজন ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
