ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ভোলায় নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে জামায়ত ও বিএনপির মধ্যে সংঘর্ষ
ফযসাল আহমেদ, ভোলা
প্রকাশ: Saturday, 31 January, 2026, 9:18 PM

ভোলায় নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে জামায়ত ও বিএনপির মধ্যে সংঘর্ষ

ভোলায় নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে জামায়ত ও বিএনপির মধ্যে সংঘর্ষ

ভোলার বোরহানউদ্দিনে আসন্ন ত্রয়োদশ সংসদ’র নির্বাচনী প্রচারনা কে কেন্দ্র করে  জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের  সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন নেতা কর্মী আহত হয়েছে। ওই ঘটনায় জামায়েত ইসলামি ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।  

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭.৩০ মিনিটের দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও নৌবাহীনি একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জামায়াত ইসলামীর একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে শ্লোগান দেয়। পরে বাড়ীতে ঢুকতে চায়।  এতে ওই বাড়ির বিএনপি কর্মী মো. আইয়ুব বাড়ির সামনে শ্লোগান দিতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।  

আহত বিএনপি কর্মী মো. আইয়ুব জানান, তিনি সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় জামায়াত কর্মীরা বাড়িতে ঢুকতে চাইলে তিনি বলেন- বাড়িতে কোনো পুরুষ নাই, মহিলারা গোসল সহ গৃহস্থলির কাজে রয়েছে খালি বাড়ী বলা স্বত্ত্বেও  জামায়েত এর  কর্মীরা উত্তেজিত হয়ে বাড়িতে প্রবেশে এর চেষ্ঠার করার সময় বাধা দিলে হামলা চালিয়ে তাকে বাড়ীর আরও ৯ সদস্য কে আহত করে এবং বাড়িঘর ভাঙচুর করে। পরে তিনি চিৎকার দিলে পার্শ্ববর্তী বাড়ির বিএনপি কর্মীরা তাকে উদ্ধার করেন। 

ওই ঘটনায় ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপি নেতা আকবর হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান,উপজেলা জামায়াত ইসলাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে,ইচ্ছা করে সংঘর্ষে জড়াচ্ছে,নির্বাচনী পরিবেশ অশান্ত করতে চায়,আজ আমাদের ০৯ জনকে মেরে আহত করেছে,তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। 

প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা প্রশ্নবিদ্ধ, প্রশাসনের সামনে জামায়েত কর্মীরা আজ জঙ্গি  মিছিল করেছে। যা অত্যান্ত দু:জনক। আমরা চাইবো প্রশাসন জামায়াত ইসলামকে কঠোর হাতে দমন করুক,আমাদের কর্মীরা আর কত সহ্য করবে,আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছি।

এদিকে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী ফজলুল করিমের প্রধান নির্বাচন পরিচালক মাকছুদুর রহমান জানান, ওই চৌকিদার বাড়িতে নির্বাচনি লিফলেট বিতরণ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের ৬ নেতাকর্মী আহত হয়েছেন,তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে,নির্বাচনী পরিবেশ শান্ত রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং তারা সুষ্ঠ  নির্বাচনী প্রচারণা চালাতে চান।

বোরহানউদ্দনি থানার অফসিার ইনর্চাজ (ওসি) তদন্দ রিপন কুমার জানান , গণসংযোগকালে দুই পক্ষরে মধ্যে হাতাহাতি হয়ছে। বর্তমানে পরিস্থতি আমাদের নিয়ন্ত্রনে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status