যশোরে আসছেন তারেক রহমান নিরাপত্তায় থাকছে ৫ শতাধিক পুলিশ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 31 January, 2026, 3:44 PM
যশোরে আসছেন তারেক রহমান নিরাপত্তায় থাকছে ৫ শতাধিক পুলিশ
আগামী ২ ফেব্রুয়ারি যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন দুপুর ১২টায় যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। গণমাধ্যমের সামনে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শুক্রবার রাতে জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সভায় জেলা বিএনপি অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন; অন্য সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের সাবেক প্রার্থীসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসব সভায় থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনসভায় প্রায় দেড় থেকে দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে নিয়োজিত থাকবেন।একই সঙ্গে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ৬টি বিশেষ টিম মাঠে থাকবে, যার প্রতিটি টিমে ১০ জন করে সদস্য থাকবেন। এছাড়া সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করছেন।
যশোরে আসছেন তারেক রহমান নিরাপত্তায় থাকছে ৫ শতাধিক পুলিশ
তারেক রহমানের যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, এর পরপরই তারেক রহমানের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি যশোরবাসীর জন্য কী বার্তা নিয়ে আসছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর বাজারে অনিন্দ্য ইসলাম অমিতের গণসংযোগ
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর বাজারে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন যশোর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।শনিবার (৩১ জানুয়ারি) সকালে ফরিদপুর বাজারে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।গণসংযোগকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতেই আমাদের এই লড়াই। জনগণের শক্তিতেই ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।”এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকট ও স্থানীয় সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। সাধারণ মানুষের মাঝে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।