|
সাতক্ষীরায় ১৬৬৫ বোতল ফেনসিডিলসহ ২ চোরাকারবারি আটক
ইয়ারব হোসেন সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় ১৬৬৫ বোতল ফেনসিডিলসহ ২ চোরাকারবারি আটক শুক্রবার দিবাগত রাত ২টার দিকে র্যাব-৬ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার, সাতক্ষীরা এএসপি মো. রেজাউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন, কালিগজ্ঞ উপজেলার খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) ও নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)। শনিবার (২৫ এপ্রিল) সকালে র্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় , ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাদকদ্রব্য খানজিয়া গ্রামের কামাল হোসেনের এবং নলতা গ্রামের ইমরান হোসেনের বাড়িতে আছে এমন খবর পেয়ে সাতক্ষীরা র্যাব-৬কোম্পানির একটি টিম সেখানে অভিযান চালায় । এসময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ১৫৬২ বোতল উইন কোরেক্স ও ৮৯ বোতল স্কাফসহ সর্বমোট ১৬৪৯ বোতল উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
