ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গাছায় দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, পুলিশের প্রেস ব্রিফিং
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 9:01 PM

গাছায় দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, পুলিশের প্রেস ব্রিফিং

গাছায় দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, পুলিশের প্রেস ব্রিফিং

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ডাকাতি ও ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গাছা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বোর্ডবাজার সংলগ্ন কুনিয়া তারগাছ এলাকায় আনোয়ার ইস্পাতের দক্ষিণ পাশে একটি ফুটওভার ব্রিজের নিচে কয়েকজন অপরাধী দেশীয় অস্ত্রসহ অবস্থান করে প্রাইভেটকারে ডাকাতির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে ২৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গাছা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে এএসআই রেজাউলসহ সঙ্গীয় একটি দল অংশ নেয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, একটি প্রাইভেটকার থামিয়ে গ্লাস ভেঙে ছিনতাইয়ের চেষ্টার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জাহিদ (২৮), মো. নিশাত খান (২৬) ও মো. সাগর (২০)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

পরে তাদের কাছ থেকে তিনটি ধারালো লোহার ছোরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২৪.৪ ইঞ্চি, ১৯.৫ ইঞ্চি এবং ১৯ ইঞ্চি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এসব অস্ত্র ব্যবহার করে পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

অভিযান চলাকালে ধস্তাধস্তির সময় আসামিরা সামান্য আহত হলে তাদের তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ঙ) ধারায় মামলা দায়ের করেছে। মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status