|
রুমিনের ফারহানার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() রুমিনের ফারহানার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত মঙ্গলবার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি। দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম গণমাধ্যমকে জানান, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি এবং অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে সবাইকে সতর্ক করতে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলায় ফিরে এলে কমিটির কার্যক্রম পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
