|
উন্নয়ন ও সেবার রাজনীতিতেই বিশ্বাস করি: মোহাম্মদ আব্দুল মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() উন্নয়ন ও সেবার রাজনীতিতেই বিশ্বাস করি: মোহাম্মদ আব্দুল মালিক ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) দুপুরে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন । তিনি বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে তিনি নিজেও দেশের মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছেন। মোহাম্মদ আব্দুল মালিক বলেন, অতীতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার এবং অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিএনপি সরকার গঠিত হলে সিলেট-৩ আসনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় ও সামাজিক স্থাপনার উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি জলালপুর ও বাংলাবাজার-বাঘমারা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা উল্লেখ করে বলেন, মানুষের কষ্ট দেখে তিনি ব্যথিত। নির্বাচিত হলে অবহেলিত এলাকার রাস্তা উন্নয়নই হবে তার অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, দেশের ভেতরে ও প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জসহ সারা দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, বিএনপির উপদেষ্টা নুরুল আমীন দুলু, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বিলাল, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, যুবদলের নেতা মইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
