ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান
মো: সোহান সেখ, সিরাজগঞ্জ
প্রকাশ: Thursday, 22 January, 2026, 5:35 PM

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার ২২(জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের একটি বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর হাত ধরে দলটিতে যোগদান করেন ওই শিক্ষার্থীরা। এ সময় নতুন যোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের বিএনপিতে যুক্ত হওয়া গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান

তিনি বলেন, বিএনপি সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের ন্যায্য দাবি আদায়ে পাশে ছিল। আগামীতেও একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিএনপিতে যোগদান দলকে আরও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন।

নবাগত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বৈষম্য, দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির নেতৃত্বে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status