ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
১৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া
প্রকাশ: Wednesday, 14 January, 2026, 8:53 PM

১৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

১৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার ‘বি কে সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় আটককৃত দুই নারীর কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ৬ হাজার এবং অপরজনের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক হওয়ার দুই নারী কক্সবাজারের উখিয়া উপজেলার রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, আটক দুই রোহিঙ্গা নারী উখিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে যশোরে বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইয়াবার উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


উল্লেখ্য, রোহিঙ্গা ওই দুই নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সাপ্লাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জনশ্রুতি আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status