ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Wednesday, 14 January, 2026, 5:44 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 14 January, 2026, 6:49 PM

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ জানুয়ারি) বাতিখালী হরিতলা পৌরসভা কেন্দ্রীয় মন্দির চত্বরে পৌরসভার ৬ মন্দির কমিটি এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। হরিতলা মন্দির কমিটির সভাপতি গৌতম মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণপদ মন্ডল, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, রাস মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারণ সম্পাদক হিরণ্ময় সানা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সভায় প্রতিমা ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৫ জানুয়ারি সকাল ৮ টায় প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।  উল্লেখ্য গত ১২ জানুয়ারি কে বা কারা সন্ধ্যার পূর্বে পৌরসভার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুর করে। সন্ধ্যা আরতি করার সময় বিষয়টি নজরে আসে সনাতন ধর্মাবলম্বীদের। এ ঘটনা জানার পর পুলিশ ও প্রশাসন সহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status