ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 14 January, 2026, 5:36 PM

গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত

গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা। প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে শত শত জামাই ও তাদের স্বজনরা মেলায় অংশ নেন।

বুধবার (১৪জানুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রাম এলাকার ফসলি মাঠে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি কয়েকশ বছর ধরে হয়ে আসছে এই এলাকা। মেলাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। জামাইদের সম্মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে পিঠা-পুলি, মিষ্টান্ন ও বিভিন্ন খাবারের আয়োজন করা হয়।

গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত

গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত

মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা, লোকজ পণ্যের স্টল, খেলনা ও খাবারের দোকান বসে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। জামাইরা এ মেলায় অংশ নিয়ে সবথেকে বড় মাছ কেনার প্রতিযোগীতায় মেতে উঠেন। বিক্রেতারা দেশি বিদেশি নানা জাত-প্রজাতের ও সামুদ্রিক মাছ হাকডাক দিয়ে বিক্রি করে থাকেন। বিক্রেতারা জানান এবছর মাছ কিছুটা কম। ক্রেতাদের মতে দাম একটু বেশি।

গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত

গাজীপুরের কালিগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত

আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ধরে রাখা ও পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই জামাই মেলার আয়োজন। অংশগ্রহণকারীরাও জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় লাখলাখ টাকার মাছ ক্রয়বিক্রয় হয়ে থাকে।

মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছারা স্থানীয়রাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করে থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status