ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও ১৮ হাজার টাকা উদ্ধার
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Monday, 12 January, 2026, 4:46 PM

পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন সেট, বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করেছে।
সোমবার (১২ জানুয়ারী)  বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারণার অর্থ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. জিয়াউর রহমান এর তদারকিতে জেলার আইসিটি এন্ড মিডিয়া শাখার তৎপরতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। 

পিরোজপুর জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল, বিকাশ প্রতারণা জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ২২ টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারনার ১৮ হাজার  টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা তাদের মোবাইল, প্রতারণার টাকা ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status