|
রামগঞ্জে এক রাতেই শেষ মাছের ঘের, ক্ষতির দাবি ২০ লাখ
রায়হানুর রহমান
|
![]() রামগঞ্জে এক রাতেই শেষ মাছের ঘের, ক্ষতির দাবি ২০ লাখ সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মালিকানাধীন মাছের ঘেরে এ ঘটনা ঘটে। ঘেরমালিক মোফাজ্জল হোসেন জানান, রোববার রাত পর্যন্ত ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। ভোরে ঘেরে এসে তিনি পানির ওপর ভেসে ওঠা অসংখ্য মৃত মাছ দেখতে পান। তার ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা গেছে। তিনি আরও বলেন, এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। এক রাতেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘের পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, বিষ প্রয়োগের বিষয়ে কেউ কিছু জানায়নি, তবে এই বিষয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো দরকার। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ চৌধুরী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
