|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার আজ ১২ জানুয়ারি সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, আজ রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকার দিকে ফুলবাড়ী থানাধীন ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকার শাহীন নামের ১ মাদক কারবারিকে নিজ বসতবাড়ি হতে ৩২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ. এস. এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
