|
ভোররাতে বিজিবির কৌশলী অভিযানে সীমান্তে বড় চোরাচালান ব্যর্থ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() ভোররাতে বিজিবির কৌশলী অভিযানে সীমান্তে বড় চোরাচালান ব্যর্থ বুধবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কচুছড়ি মুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস-এর নিকটবর্তী, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কচুছড়ি মুখ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। সীমান্তবর্তী দুর্গম এলাকাকে ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ করানোর প্রস্তুতিকালে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য এক লাখ ১২ হাজার ১৩৫ টাকা। জিআর নম্বর ৯৮৭৯২৮-এর আওতায় জব্দকৃত মালামাল বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত নজরদারির কার্যকারিতা আরও একবার প্রমাণিত হয়েছে। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালানকারীরা সাধারণত ভোররাতকে নিরাপদ সময় হিসেবে বেছে নেয়। তবে সম্প্রতি সীমান্তে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় সিভিল সোর্সের তথ্যের সমন্বয়ের কারণে তাদের অধিকাংশ প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
