|
কুড়িগ্রামে খাদ্যগুদামে দুদকের অভিযান, লুটপাটের ফিরিস্তি শুনে সবাই হতবাক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে খাদ্যগুদামে দুদকের অভিযান, লুটপাটের ফিরিস্তি শুনে সবাই হতবাক গতকাল ১১ জানুয়ারি রবিবার দুর্নীতি দমন কমিশন(দুদক)- এর প্রধান কার্যালয়ের নির্দেশে দুদক কর্মকর্তার একটি তদন্ত টিম জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকার সরকারি খাদ্যগুদামের ৮ টি গোডাউনে সারাদিন ব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানে ধান ও চাউলের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে তারা। মিডিয়ার সাক্ষাৎকারে তদন্ত কমিটির দুদক কর্মকর্তারা জানায়, গোডাউনে ধান- চাউলের কোন রেজিস্টার মেইনটেইন করেনি গোডাউন কর্তৃপক্ষ। গোডাউনে যে পরিমাণ ধান- চাউল থাকার কথা তার থেকে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল পাওয়া যায়নি। এছাড়া ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাউল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার, এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এবং খাবার অনুপোযোগী চাউলও থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আর এধরণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম জানায়, ধান ও চাউল ঘাটতি পাওয়ায় গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদুত্তোর দিতে পারেনি। এজন্য গোডাউন সাময়িক সিলগালা করা হয় এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তদন্ত কর্মকর্তারা জানান। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাজী হামিদুল হক কোন কথা বলতে রাজি হননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
