ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
গুলি করে পালায় ২ দুর্বৃত্ত, তারা আগে থেকেই ঘটনাস্থলে ছিল
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা, যা বলছে পুলিশ
মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন - বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 8 January, 2026, 1:12 PM

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা, যা বলছে পুলিশ

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা, যা বলছে পুলিশ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তার পরিবার থেকে অজ্ঞাত ৫ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এদিকে, নিহত মুছাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ রয়েছে। সেখানে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। 

এরপর তার মরদেহ রাজধানীর নয়পল্টনে নেওয়ার কথা রয়েছে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিম। 

এদিকে, স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম আবু সুফিয়ান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

এদিকে সিসিটিভির ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মুছাব্বির। 

এ সময় মুছাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যায়। পুলিশ বলছে, হত্যাকারীরা ঘটনার আগেই ওই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, নিহত মোস্তাফিজুর রহমান ওই এলাকায় বসবাস করতেন না। তিনি অন্য এলাকায় থাকতেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, তিনি মাঝেমধ্যে তেজতুরী বাজার এলাকায় যেতেন। নিরাপত্তার কারণে তাঁর বাসার ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।

এডিসি ফজলুল করিম আরও বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার একটি এজাহার জমা দিয়েছে। এজাহারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

এদিকে, ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status