|
জকসু নির্বাচন: চার কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির
নতুন সময় প্রতিবেদক
|
![]() জকসু নির্বাচন: চার কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির বুধবার সকাল পৌনে আটটার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। কেন্দ্র চারটি হলো- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মাসি বিভাগ। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৯১, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন। নৃবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩, এজিএস পদে মাসুদ রানা ১০২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১১৮, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়েছেন। লোকপ্রশাসন বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ , এজিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান' প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১৩২, জিএস পদে খাদিজাতুল কোবরা ৬২, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পেয়েছেন। ফার্মাসি বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩, এজিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান' প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৫৩, জিএস পদে খাদিজাতুল কোবরা ২৬, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
