|
জমিনের মাটিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই : ব্যারিস্টার রুমিন ফারহানা
আমজাদ হোসেন, সরাইল
|
![]() জমিনের মাটিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই : ব্যারিস্টার রুমিন ফারহানা আপনারা দেখেছেন গত ৫ আগস্টের পর কিভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা বাণিজ্য, টাকা না দিলে মামলায় ঢুকাইয়া দেওয়া এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলেছিলাম। এই সত্যকথা পছন্দ হয় নাই। বিরুধী দলে থাকলে সত্যকথা মিঠা লাগে আর সরকারে থাকলে সত্য কথা তিতা লাগে। আমার কাজ সত্যবলা আমি সত্যই বলে যাব। এক বছর আগে চাঁদাবাজি ও মামলা বাণিজ্য, বালু ব্যবসা, মাটিভরাট, দোকান দখল নিয়ে কথা বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছে এরকম বললে চলবেনা। সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি উপস্থিত জনতার উদ্যেশ্যে এ বক্তব্য রাখেন। তিনি তার সাথে থাকা কর্মি ও জনগণের উদ্দেশ্যে তিনি বলেন মার্কা আমার যেটাই হোক আপনারা আছেন তো, তাহলে আল্লাহর উপর ভরসা করে বলি জমিনের মাটিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিচ্ছু নেই। তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে সাহসের পক্ষে। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, সরাইল আশুগঞ্জের রাস্তাঘাটের এত দুর্দশা চিন্তা করা যায়না, আমি এই এলাকার চেহারা পাল্টে দেব। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন। গত শুক্রবার (২ জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাচাই করে রুমিন ফারহানার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে রুমিন ফারহানা ও এসএন তরুন দে কে বহিষ্কার করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
