ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 5 January, 2026, 4:43 PM

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেল ৩টায় ফুলবাড়ী উপজেলার শ্রমিক দলের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক ক্লে-এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল।

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেন সরকার, জয়নাল আবেদীন বাবুল, আরাবুর রহমান পাশা, হাফিজুর রহমান খন্দকার, আরিফুল ইসলাম আরিফ, বিষ্ণুচন্দ্র সেন, হাফেজ মোঃ মনছেফ আলী, আব্দুল হালিম, ছাইফুর রহমান,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status