ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
‎পিরোজপুরে ভিডিপি দিবস পালিত
‎জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ: Monday, 5 January, 2026, 4:38 PM

‎পিরোজপুরে ভিডিপি দিবস পালিত

‎পিরোজপুরে ভিডিপি দিবস পালিত

সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানে পিরোজপুরে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।

‎উদ্বোধন শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে আনসার ও ভিডিপি সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের নারী ও পুরুষ অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

‎পিরোজপুরে ভিডিপি দিবস পালিত

‎পিরোজপুরে ভিডিপি দিবস পালিত

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী, মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, ভান্ডারিয়া উপজেলা জিডিপি কর্মকর্তা কণিকা শিকদার।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়নের অগ্রযাত্রায় আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ বাহিনীর অবদান উল্লেখযোগ্য।

‎ভিডিপি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ববোধ ও পেশাদারত্ব আরও
জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status