|
কৃত্রিম সংকট সৃষ্টি করায় গাজীপুরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কৃত্রিম সংকট সৃষ্টি করায় গাজীপুরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা রবিবার (৪ জানুয়ারি) দুপুরে গ্যাসের কৃত্রিম সংকট রোধে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। অভিযানকালে তিনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরো বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং করা হবে এবং কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, “নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী এবং তিনজন ডিলারকে পৃথক পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
