ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী রুমিন ফারহানাসহ ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Monday, 29 December, 2025, 9:16 PM

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী রুমিন ফারহানাসহ ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী রুমিন ফারহানাসহ ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের মহাসচিব, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এস এন তরুন দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। 

এ দুই নেতা সোমবার (২৯ ডিসেম্বর) সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ আবুবকর সরকারের নিকট স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের উদ্যেশ্যে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। 

আল্লাহর এই পরিকল্পনায় ১৯৭৩ সালে আমার বাবা এ আসনে আওয়ামীলীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল, আজ ২০২৬ সালে এসে ধানের শীষের গণজোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে আমি নির্বাচন করছি। শেষ পর্যন্ত নির্বাচনে লড়াবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মরে না গেলে লড়ে যাব। 

এস এন তরুণ দে বলেন,  যদি সরাইল ও আশুগঞ্জের জনগণ আমার পাশে থাকলে মানুষের উন্নয়নের জন্য, নির্যাতিত মানুষের জন্য জনগণ যদি আমার পাশে থাকে তাহলে দল যে সিদ্ধান্তই নেই আমি বরণ করে নিতে রাজি। বিগত ১৫ বছর আমি নির্যাতিত মানুষের পাশে ছিলাম তাই মানুষ আমাকে মুল্যায়ন করবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। 

এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম  বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। 

এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দুইবারের সাবেক এমপি এডঃ জিয়াউল হক মৃধা, জেএসডি মনোনীত প্রার্থী  তৈমুর রেজা শাহজাদ। 

বাংলাদেশ ইসলামি আন্দোলন (চরমোনাই) মাওলানা নেছার আহমেদ ও খেলাফত মজলিশ মনোনীত আবুল ফাহাহ মোঃ মাসুক সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status