|
উৎসবমুখর পরিবেশে উজিরপুরে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
আলতাফ হোসেন অনিক
|
![]() উৎসবমুখর পরিবেশে উজিরপুরে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নিকট বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। বিএনপির মনোনয়ন দাখিল এদিন বরিশাল-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু। মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর প্রার্থী একই দিনে বরিশাল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মোঃ খোকন সরদার, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওছার হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ। অন্যান্য দলের প্রার্থীরা এছাড়াও বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম ও সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হক। গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রঞ্জিত বাড়ৈ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে প্রার্থী হয়েছেন মোঃ তারিকুল ইসলাম। খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মুন্সি মোস্তাফিজুর রহমান। ভোটার ও কেন্দ্র সংক্রান্ত তথ্য নির্বাচন অফিস সূত্রে জানা গেছে—উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার: ১,২০,১৮৫ জন, মহিলা ভোটার: ১,১৬,০২৯ জন, হিজড়া ভোটার: ১ জন, মোট ভোটার: ২,৩৬,২১৫ জন, ভোটকেন্দ্র: ৮৪টি, বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার: ৭৪,৯২৩ জন, মহিলা ভোটার: ৭২,৬৪৫ জন, মোট ভোটার: ১,৪৭,৫৬৮ জন, ভোটকেন্দ্র: ৫৬টি, উজিরপুর–বানারীপাড়া দুই উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ৩,৮৩,৭৮৫ জন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উজিরপুর উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
