|
আশাশুনিতে নদীর বাধ থেকে মাটি কাটার আভিযোগে মোবাইল কোর্টে ৩ জনকে একমাস করে কারাদন্ড প্রদান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() আশাশুনিতে নদীর বাধ থেকে মাটি কাটার আভিযোগে মোবাইল কোর্টে ৩ জনকে একমাস করে কারাদন্ড প্রদান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।উপজেলার গুনাকরকাটি ব্রীজের কাছে বেতনা নদীর তীরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে ৩ জনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে জেল প্রদান করা হয়। জরিমানার টাকা পরিশোধে সক্ষম না হওয়ায় বিজ্ঞ আদালত কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন, বুধহাটার আইয়ুব আলীর ছেলে হাসান ও বেকু মেশিন মালিক টাঙ্গাইলের বেতুনলোহলিয়া গ্রামের সরোয়াদ্দী মোড়লের ছেলে আইয়ুব মোড়ল প্রত্যেক কে এক মাস করে জেল প্রদান করেন। এসময় থানার এসআই অনাথ মিত্র সহ সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের আশাশুনি থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
