|
পুলিশকে হানি ট্র্যাপের টার্গেট চক্রের মূলহোতা তানজিলা তাবাসসুম গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পুলিশকে হানি ট্র্যাপের টার্গেট চক্রের মূলহোতা তানজিলা তাবাসসুম গ্রেপ্তার শনিবার (২৭ই ডিসেম্বর) মধ্যরাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জিএমপি। গ্রেপ্তারকৃত তানজিলা তাবাসসুম মুন্সিগঞ্জের লৌহজং থানার পয়সা পশ্চিম পাড়া গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকা ছাড়াও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে এই নেটওয়ার্ক পরিচালনা করতেন। পুলিশ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন আইনি সহায়তার প্রলোভন দেখিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরবর্তীতে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপে ফেলে তাদের সামাজিক ও পেশাগতভাবে বিতর্কিত করার চেষ্টা করতেন—এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এ ঘটনায় ঢাকা ও গাজীপুরসহ একাধিক ইউনিট সমন্বিতভাবে কাজ করে আসছিল। শনিবার রাতে কৌশলে তাকে আটক করা হয়। জিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙা এবং চেইন অব কমান্ড দুর্বল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। বর্তমানে তানজিলা তাবাসসুম জিএমপির বাসন থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সর্পোর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাসন থানার ওসি হারুন-অর রশীদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
