|
তারেক রহমানের সঙ্গে দেশে এল জেবু
নতুন সময় প্রতিবেদক
|
![]() তারেক রহমানের সঙ্গে দেশে এল জেবু বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বেলা ১২টার পর জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি। ক্যাপশনে লেখা রয়েছে, দেশে ফিরেছে জেবু। তার কিছুক্ষণ আগেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইটটি। এই ফ্লাইটে তার সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এর আগে পোষা বিড়াল জেবুর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন তারেক রহমান। এর পর সমাজমাধ্যমে আগ্রহের কেন্দ্রে উঠে আসে বিড়ালটি। বিভিন্ন সময় ছবি-ভিডিওতে তারেক রহমানের আশপাশে দেখা গিয়েছে বিড়ালটিকে। পরে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবির প্রসঙ্গে বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি। ![]() তারেক রহমানের সঙ্গে দেশে এল জেবু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাবেন। গণসংবর্ধনাস্থলে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
