ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 9:28 PM

পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

খুলনার পাইকগাছায় রুমা আক্তার (২০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুমা পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের রহমত আলী গাজীর মেয়ে। 

২৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান খুলনা জেলা ও দায়রা জজ আদালতে ২০১৪ সালে আসামি রুমা আক্তারের ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ হয়। 

তিনি দীর্ঘদিন পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার ও থানার ওসির নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। ২৪ ডিসেম্বর বুধবার আদালতের মাধ্যমে আসামি রুমা কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status