ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 5:07 PM

খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, ফরিদ হোসেন, এস এম মনির হোসেন, মাজহারুল ইসলাম, ফারুক হোসাইন, নজরুল ইসলাম শুভ, মশিউর রহমান, রুবেল মিয়া, কামরুজ্জামান রানা, ইমরান হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা, সাংবাদিক সাগর রুনি থেকে শুরু করে খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি করেন। এছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা করে আগুন ধরিয়ে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  

এসময় বক্তরা বলেন, ৫ আগষ্টের পর দেশের পটপরিবর্তনে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল অদৃশ্য কারনে সেটা করা সম্ভব হচ্ছে না। এখনও গণমাধ্যমকে জিম্মি করার চেষ্টা করছে একটি মহল। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই যাতে এ ধরনের পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করে গণমাধ্যমকে পূর্ন স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন এরশাদ হোসেন অন্য, নুরুন্নবী জনি, হাবিবুর রহমান, কবির হোসেন, তৌরভ হোসেন, মাসুদ রানা, হুমায়ুন কবির, সজীব হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন, সালাউদ্দিন, ডালিম হোসাইন, কামরুল ইসলাম পাপ্পু, রাসেলসহ সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status