|
আদ্-দ্বীন মেডিকেল কলেজে থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন
নতুন সময় ডেস্ক
|
![]() আদ্-দ্বীন মেডিকেল কলেজে থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন থ্রি-ডি (3D) অ্যানিমেশন একটি আধুনিক শিক্ষাসহায়ক সফটওয়্যার, যার মাধ্যমে টেক্সটবুকের জটিল বিষয়গুলো থ্রি-ডি অ্যানিমেশন, ভিডিও ও ইন্টারঅ্যাক্টিভ টুল ব্যবহার করে সহজভাবে উপস্থাপন করা যায়। এই মনিটরের মাধ্যমে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং জটিল সার্জারি কার্যক্রম থ্রি-ডি ভিজ্যুয়ালের মাধ্যমে প্রদর্শন সম্ভব, যা বইয়ের স্থির ছবি বা সাধারণ ভিডিওর তুলনায় অনেক বেশি কার্যকর ও বাস্তবসম্মত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান এবং এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ. বি. এম. ওমর ফারুকসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, মেডিকেল শিক্ষার মানোন্নয়নে এবং এনাটমি ও জটিল রোগ-ব্যাধি শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপনে থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তির ব্যবহার অত্যন্ত কার্যকর। টেক্সটবুকের কঠিন বিষয়গুলো থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত ও আকর্ষণীয় করে তোলা যায়, যা শিক্ষার্থীদের অনুধাবন ক্ষমতা বাড়ায় এবং শেখার আগ্রহ সৃষ্টি করে। নতুন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য এটি একটি শক্তিশালী প্রশিক্ষণ সহায়ক মাধ্যম। অনুষ্ঠানে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এনাটমি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
