|
অর্থপাচার ও চোরাচালান, অ্যাপল গ্যাজেটের বিরুদ্ধে দুদক–এনবিআরের যৌথ অনুসন্ধান
নতুন সময় প্রতিবেদক
|
![]() অর্থপাচার ও চোরাচালান, অ্যাপল গ্যাজেটের বিরুদ্ধে দুদক–এনবিআরের যৌথ অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাপল গ্যাজেটসের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফ মাহমুদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ পথে স্মার্টফোন আমদানির অভিযোগ রয়েছে। অভিযোগ আমলে নিয়ে গত ১৭ ডিসেম্বর দুদকের বিশেষ তদন্ত বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি তথাকথিত ‘লাগেজ পার্টি’র আড়ালে বিদেশে ডলার পাচার করে ভিয়েতনাম, চায়না, দুবাই ও ভারত থেকে দামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেশে আনছে। এসব ফোন চোরাচালানের মাধ্যমে বাজারে বিক্রি করে অর্জিত অর্থ আবার হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, অ্যাপল গ্যাজেটস অবৈধ পথে আমদানি করা হ্যান্ডসেট ‘আনঅফিসিয়াল’ হিসেবে বাজারজাত করছে। এই চক্রের মাধ্যমে হাজার কোটি টাকার বেশি অর্থ মানিলন্ডারিংয়ের অভিযোগ আছে। অভিযোগ রয়েছে, রিফারবিশড ও চোরাই ফোন জনপ্রিয় ইউটিউবারদের দিয়ে রিভিউ করিয়ে তরুণ ক্রেতাদের আকৃষ্ট করা হয়, তবে বিক্রয়লব্ধ অর্থের বড় অংশই ব্যাংকিং চ্যানেলের বাইরে লেনদেন হচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এদিকে আয়-ব্যয়ের স্বচ্ছতা যাচাইয়ে নড়েচড়ে বসেছে এনবিআর। সূত্রে জানা গেছে, মোহাম্মদ সাইফ মাহমুদ ছাড়াও পরিচালক শরিফুল ইসলাম ও আবদুল্লাহ আল ফারুকীর সঞ্চয়ী, চলতি হিসাব, এফডিআর ও ক্রেডিট কার্ডসহ সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হচ্ছে। দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানোও হয়েছে। অপর একটি শত্রু বলছে, প্রতিষ্ঠানটি বছরে প্রায় কোটি কোটি টাকার অবৈধ মোবাইল আমদানি করে এবং এর মাধ্যমে সরকার বছরে আনুমানিক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, লাগেজ পার্টির মাধ্যমে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে বৈধ উৎপাদনকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এনবিআর সূত্র জানিয়েছে, ব্যাংক থেকে পাওয়া তথ্য আয়কর রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হবে। আয়কর আইন ২০২৩ অনুযায়ী অসংগতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
