|
চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ প্রাথমিকভাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি ফরহাদের বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল। রাঙামাটির ছেলে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফরহাদের বোন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে ফরহাদের আজ বাগদান হবে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজীতে। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
