|
বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে
নতুন সময় ডেস্ক
|
![]() বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে নোয়াখালী এক্সপ্রেস তাদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছে, বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল। ১৯ বছর বয়সী হাসান ইসাখিল গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৩৪ রান সংগ্রহ করেছেন, যার গড় ২৭ এবং স্ট্রাইকরেট ১২৪। এছাড়া প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। মোহাম্মদ নবি বলেন, জাতীয় দলে আমার সঙ্গে ছেলে হাসানের একসঙ্গে খেলার স্বপ্ন রয়েছে। সে অনেক পরিশ্রমী, আমি তাকে সব সময় উৎসাহিত করি নিজের লক্ষ্য স্থির করতে এবং ভালো ক্রিকেটার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে। আশা করি শীঘ্রই সেই স্বপ্ন পূরণ হবে। ৪০ বছর বয়সী নবি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে দারুণ পারফরম্যান্স দিয়ে আসছেন। বয়স যত বাড়লেও তার দক্ষতায় কোনো প্রভাব পড়েনি, তাই বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো তার চাহিদা রয়েছে। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল ২০২৪। সেখানে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে। বাবা-ছেলের এই জুটি বিপিএল দর্শকদের জন্যে একটি নতুন আকর্ষণ হতে চলেছে। নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
